বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ

পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০২:১০ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত বিভিন্ন স্থাপনার মতো এবার তার নামে রাখা দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন বাংলাদেশ স্যাটেলাইট-১।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের আমূল সংস্কারের লক্ষ্য নিয়ে গত ৮ আগস্ট দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গত সাড়ে ছয় মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নাম সংবলিত বহু স্থাপনার নাম পরিবর্তন করেছে বর্তমান সরকার। সে ধারাবাহিকতায় এবার দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পাল্টে গেল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..