রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফিফা সভাপতি আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ইনফান্তিনো বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আবাসন ও অবকাঠামোগত সহায়তার বিষয়ে আশ্বাস দেন। মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ফিফার সহায়তা চাইলেও ইনফান্তিনো জানান, তারা সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করছে, যার সুফল সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও পাবে।

ফিফা সভাপতি ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সম্ভাব্য সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যেই আমি বাংলাদেশ সফর করতে চাই।’

বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে ইনফান্তিনো এতে অংশ নিতে পারেননি। তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..