সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ফুলবাড়ীতে কামারশালার ব্যস্ততা বেড়েছে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ জুন ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বিরামপুরে কামারেরা কোরবানী সহ দেশীয় লোহার জিনিস পত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কামারেরা ক্রেতার চাহিদা মিটাতে দিন-রাত এক করে এসব হাতিয়ার তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে।

জানা যায়, কোরবানী ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। ফলে কামারদের কাজের ব্যস্ততা এতই বেড়ে যায় যে, তাদের যেন নাওয়া খাওয়ার সময় থাকেনা,

কর্মকারেরা জানান, বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানী ঈদে তাদের আয় রোজগার হয় বেশি। প্রতিটি উন্নতমানের ধারালো দা ২৮০-৩৮০ টাকা, কোরবানীর ছুরি ৫০০-৭৫০ টাকা। চাপাতি ২৬০-৫৬০ টাকা, ছোট চাকু ১৪০-২৭০ টাকা, নারিকেল কোরানী ১০০-২০০ টাকা, বটি ২৪০-২৮০ টাকা। আরো অন্যান্য কৃষি উপকরণের ধান কাটার কাঁচি, বটি লাঙ্গলের ফলা সহ অন্যান্য তৈজষপত্র ভালো দামে বিক্রয় হয়।

সরোজমিনে দেখা যায়, উপজেলার কামার পাড়া, পৌর শহরের  বিভিন্ন গ্রামের হাট-বাজারে এখন পুরোদমে পশু জবাইয়ের ছুরি এবং চামড়া ছড়ানোর চাকু, নারিকেল কোরানী, মাংস কাটার চাপাতি সহ বিভিন্ন লোহার তৈরী জিনিসপত্র তৈরীতে ব্যস্ত রয়েছে কামারেরা।

শতাধিক কর্মকার নিয়োজিত রয়েছে তাদের নিকট কাজের সুনামের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে কেননা তাদের পেশাগত আচরণে মুগ্ধ করে সবাইকে। শত পরিশ্রমের মাঝেও হাসি মুখে কথা বলে ক্রেতাদের মন জয় করেন তারা। তবে বাজারে আমদানীকৃত হাতিয়ার আশায় আমাদের তৈরী হাতিয়ারে চাহিদা বহুগুনে কমে গেছে ফলে পূর্ব পুরুষে এই পেশা ধরে রাখা দুস্কর হবে বলে মন্তব্যও করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..