শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: ২ অক্টোবর শনিবার রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ায় সাঁকো ল্যান্ডমার্কের রূপকথা সম্মেলন কেন্দ্রে  দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সংগঠন ‘তারুণ্যের চেতনায় দুরন্ত ৯৬’-এর উদ্যোগে দিনব্যাপী ‘ওয়ার্কশপ স্পন্দন ২০২৬’ অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় দুরন্ত ৯৬-এর কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটির কার্যনির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে সংগঠনের সাংগঠনিক কাঠামো, গঠনতন্ত্র, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

দুরন্ত ‘৯৬-এর প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুরন্ত ৯৬-এর সিনিয়র সহ-সভাপতি ও সাঁকো ল্যান্ডমার্ক লিমিটেডের চেয়ারম্যান মো. ইসহাক আলম।

এতে বক্তব্য রাখেন, ‘স্পন্দন ২০২৬’ আয়োজক কমিটির আহ্বায়ক মো. রোমান মিয়া ও সদস্যসচিব হরিকমল বর্মন।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং সদস্যদের দায়িত্ব ও তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত বিষয়াদি তুলে ধরেন।

এরপর মরহুম বন্ধু মিলনসহ দুরন্ত ৯৬-এর সকল প্রয়াত বন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা, শোকপ্রস্তাব ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দুরন্ত দর্পণ কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে দুরন্ত ৯৬-এর গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ পর্বে দায়িত্ব পালন করেন মো. সেলিম উদ্দিন ও সুশান্ত বেপারী।

একই অনুষ্ঠানে প্রকাশিত হয় সংগঠনের বিশেষ প্রকাশনা ‘দুরন্ত দর্পণ’। এতে প্রধান অতিথি ছিলেন, মো. ইসহাক আলম তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।

ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন, মো. ইসহাক আলম, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালায় কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বন্ধুদের পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যত পরিকল্পনা কি তা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

আয়োজকরা জানান, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে একটি সংগঠিত সামাজিক শক্তিতে রূপ দেওয়া, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই দুরন্ত ৯৬-এর অন্যতম লক্ষ্য।

সমাপনী বক্তব্যে সভাপতি আল সাজিদুল ইসলাম বলেন, পুরোনো দিনের বন্ধুত্ব, আগের স্মৃতি ও বর্তমানের বন্ধনকে একসূত্রে গেঁথে ‘ওয়ার্কশপ স্পন্দন ও দুরন্ত ‘৯৬-এর বন্ধুদের এক প্রাণবন্ত মিলনমেলা আজ আমরা হারানো দিনকে ফিরে পেয়েছি। যেখানে অতীতের স্মৃতির সঙ্গে ভবিষ্যতের পথচলার নতুন প্রত্যয় যুক্ত হলো। আমাদের মাঝ থেকে যে সকল বন্ধু হারিয়ে গিয়েছে তাদের প্রতি গভীর দুঃখ বেদনা প্রকাশ করছি।

সকল প্রয়াত বন্ধুদের স্মরণে শোকপ্রস্তাব ও দোয়া পরিচালনা করেন সৈয়দ মো. শামছুজ্জোহা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মজিদ।

অনুষ্ঠানটি স্মৃতিচারণ ও ফটোসেশনে প্রাণবন্ত হয়ে সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..