বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান

বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Oplus_131072

বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

“সমবায় শক্তি, সমবায় মুক্তি”

আল আমিন জাহান মুন্সি: নারায়ণগঞ্জ জেলা ভ্রাম্যমান প্রশিক্ষন ইউনিটের তত্ত্বাবধানে ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা সভা কক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বন্দর উপজেলার ১৩ টি সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষনের আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া’র সভাপতিত্বে ভ্রাম্যমান প্রশিক্ষনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, সরকারের এসডিজি অর্জনে সমবায়ের ভূমিকা বিষয়ক ও মাদক, জঙ্গিবাদ ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ, মানি লন্ডারিং আইন এবং সমসাময়িক বিষয় সম্পর্কে সমবায় সমিতির সদস্যদের সচেতনতা বৃদ্ধিকরণ সমন্ধে আলোচনা করেন।

জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া, সমবায় কি, ইহার গুরুত্ব, সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য। ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিলুপ্তি, অপসারণ ও বহিষ্কার। সমবায় সমিতির মূলধন গঠন ও বিনিয়োগ সম্পর্কে সমবায় সমিতির সাধারণ সদস্যদের অধিকার ও কর্তব্য সর্ম্পকে এবং সমবায় সমিতির অডিট ফি,সি.ডি.এফ সহ সমবায়ের সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচানা করেন।

জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক, ফেরদৌসী বেগম, সমবায় সমিতির রের্কড সংরক্ষণ, হিসাব প্রস্তুত করণ ও নিরীক্ষা সম্পাদনে সমিতি কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য, সমিতি নির্বাচন অনুষ্ঠান এবং সমবায় সমিতির সভাসমূহ (এজিএম) বার্ষিক সাধারন সভা এবং এর গুরুত্ব। বিশেষ সাধারণ সভা, ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা, মূলতবী সভা ও তলবী সভা, সমবায় সমিতির হিসাব বিবরণী প্রস্তুত, নির্বাচন, অডিট ফি, সি.ডি.এফ বিষয় সম্পর্কে আলোচানা, সমিতির রেকর্ডপত্র সংরক্ষণ সম্পর্কে। সমবায় সমিতির সদস্যদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে আলোচনা করেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির মাধ্যমে সমিতির সদস্যদের আয় বৃদ্ধিকরন, উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন, উৎপাদিত পণ্য বাজারজাত করণ এবং পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি, সমিতির রেকর্ডপত্র সংরক্ষণ, সভাসমূহ (এজিএম) বার্ষিক সাধারন সভা/বিশেষ সাধারণ সভা, ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা, মূলতবী সভা ও তলবী সভা, সমবায় সমিতির নির্বাচন, সি.ডি.এফ বিষয় সম্পর্কে আলোচনা করেন।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সমবায় সমিতির রেকর্ড সংরক্ষণ ও হিসাব বিবরনী প্রস্তুতকরণ এবং সমিতির আর্থিক রেজিষ্টার পরিচিতি, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুত করণ ও নিরীক্ষা সম্পাদনে সমিতি কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য, সমিতি নির্বাচন, সমবায় সমিতি নিবন্ধন অরগানাইজ সম্পর্কে আলোচনা, সমবায় সমিতির প্রত্যেক সদস্যের এন‌আইডি’র ফটোকপি সংগ্রহ, আইডিএসডিপি’তে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করণ এবং সংশ্লিষ্ট উপজেলায় সরবরাহ করন সংক্রান্ত বিষয়ে আলেচনা করেন।

জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ও কোর্স পরিচালক প্রণয় নন্দী, সমবায় সমিতির রেকর্ড সংরক্ষণ ও হিসাব বিবরনী প্রস্তুতকরণ এবং সমিতির আর্থিক রেজিষ্টার পরিচিতি সম্পর্কে আলোচনা। সমবায় সমিতির রেজিষ্ট্রার লিখন ও সংরক্ষণ বিষয়, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুত করণ বিষয়ে আলোচনা করেন।

উক্ত প্রশিক্ষণে বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..