রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে- আজিজুল বারী হেলাল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্টা মায়ের রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু ১৫ শিশু হাসপাতালে ভর্তি বন্দরে টিকটকে গড়ে ওঠা প্রেমে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এসে গনধর্ষণের শিকার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত— মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সাইফুর রহমান সজল: ৪ এপ্রিল শনিবার ভোরে মদনগঞ্জ বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আলমের দোকানে (রাসেল স্টোর) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে দোকানে থাকা কয়েকটি ফ্রিজসহ সাথে থাকা গোডাউনের কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কি থেকে তা নির্ণয় করা না গেলেও তবে শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বন্দর ফায়ার সার্ভিসের অফিসার সঞ্জয় খানের নেতৃত্বে দুটি ইউনিক ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দোকান বন্ধ থাকায় বা অগ্নি নির্বাপনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রাসেল আলমের দোকানের সাথে থাকা নাসিক ১৯ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় এবং মদনগঞ্জ ফুটবল একাডেমির অফিসের সকল আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রথমে নৈশপ্রহরী ধূয়োর মতো দেখতে পেয়ে বাজার ব্যবসায়ীদের সহ সভাপতি ওসমান গনিকে জানালে তিনি বন্দর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিক নিয়ে চলে আসেন এবং আগুন নিভাতে শুরু করেন।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ভোর ৫:৫৮ মিনিটে আমরা সময় পেয়ে সাথে সাথে দুইটি ইউনিট নিয়ে এখানে ছুটে আসি। আমাদের এখানে আসতে রাস্তার যে পরিমাণ স্পিডব্রেকার অতিক্রম করতে হয় এগুলো ছেড়ে আসতে আসতে আমাদের প্রায় ১০-১৫ মিনিটের মতো সময় নষ্ট হয়ে যায়। আশেপাশে পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক সময় লেগে গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..