শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

ময়মনসিংহ গৌরীপুরে ১৮০০ পিছ ইয়াবা সহ জামাই-শ্বশুড় গ্রেফতার

মো. কামরুল হাসান লিটন / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৯ এপ্রিল) জামাই-শ্বশুড়কে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিন। তাদের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২শ করে ও ২টি প্যাকেটে ১শ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কুদ্দুছের পুত্র।

 

তিনি আরও জানান, তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ব্যবসা করে আসছিলো। রইছউদ্দিন ওই এলাকার নুর হোসেনের পুত্র।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরো কারা কারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..