সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

মসজিদুল হারাম ও নববীতে ১০ রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :
আসন্ন পবিত্র রমজানে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দুই মসজিদ- মসজিদুল হারাম ও নববিতে জামাতে তারাবিহর নামাজ ১০ রাকাত হবে। তবে বিশ্বব্যাপী করোনা মহামারির আগে মুসলমানদের পবিত্রতম এই দুই মসজিদে মুসল্লিরা সাধারণত ২০ রাকাত তারাবিহ নামাজ জামাতে আদায় করতেন।

হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারাবিহ নামাজের রাকাত সংখ্যায় পরিবর্তন এসেছে। মহামারি পরিস্থিতি মোকাবিলা এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উভয় পবিত্র মসজিদে রাকাতের সংখ্যা কমিয়ে ১০ করা হয়।

এছাড়া তারাবিহ নামাজের জামাতে যারা ইমামতি করবেন, তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সৌদির পবিত্র দুই মসজিতে জামাতে ১০ রাকাত তারাবিহ এবং এরপর ৩ রাকাত বিতর পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিশ্বব্যাপী অনেক মসজিদে ২০ রাকাত তারাবিহ জামাতে আদায় করে থাকেন মুসল্লিরা।

তারাবিহর রাকাত কমানোতে মুসল্লিরা অন্যান্য ইবাদত বন্দেগিতে আরও মনোযোগী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে তারা প্রার্থনা ও কোরআন তেলাওয়াতে বেশি সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। মসজিদুল হারাম ও মসজিদুল নববিতে বিখ্যাত ইমামরা তারাবিহ নামাজে ইমামতি করবেন। যারা এতে সরাসরি অংশ নিতে পারবেন না, তারা বিশ্বের নানা প্রান্ত থেকে টেলিভিশন সম্প্রচার দেখতে পারবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..