শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

যশোরে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা

মো. মানিক হোসেন / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

 যশোর জেলা প্রতিনিধি: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সম্পূর্ণ শেড। এতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মুরগি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মটির একটি শেডে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আফিল ফার্মের ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, “হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আমাদের শেডে থাকা ৪৪ হাজারের মতো মুরগি, বৈদ্যুতিক সরঞ্জাম, অটোমেটেড প্রসেসিং মেশিন সবই পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস ও কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..