শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

মাহাবুব আলম / ৬০৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে 
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকান্ড, ভূমিকম্প বিষয়ক এক প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র বর্মন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, জামায়াত নায়েবি আমির মিজানুল রহমান, সেক্রেটারী রজব আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোনায়েম হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, ইএসডিও থ্রাইব কর্মকর্তা ফজলুর করিম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..