মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রাণীশংকৈলে দিনমজুরের বাড়িতে কৃষি কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প 

মাহাবুব আলম / ৬৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমার বাড়ির কাজের লোক যখন ৪শ কোটি টাকার মালিক। ঠিক তেমনিই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসের দিনমুজুরীর কাজে থাকা সেই শামসুল, একটি সোলার পাম্প সহ কৃষি কাজে ব্যবহৃত ১৯ টি মেশিনের মালিক। শূন্য থেকে গড়েছেন অঢেল সম্পদ। 

জানা গেছে, উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও উজধারী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে শামসুল হক, তার বাবার ৩ ছেলে বসতভিটাসহ জায়গা জমি প্রায় ২ বিঘা। সে কৃষি অফিসে প্রায় ৭ বছর ধরে ৫ শত টাকা হিসাবে দিনমজুরের কাজ করে আসছে। কিন্তু এলাকায় তাঁকে অনেকেই চিনে কৃষি অফিসার হিসেবে।

স্থানীয় বাসিন্দা মির্জা মিঠু ও ফরিদা বেগম বলেন, সে কৃষি অফিসে দিনমুজুর হিসেবে কাজ করে অথচ হয়েছেন অঢেল সম্পদের মালিক, তৈরি করেছেন ৩ ভাইয়ের পৃথক ৩ টি পাকা বাড়ি। বাড়িতে রয়েছে একটি সোলার সেচ পাম্পসহ ১৯ টি কৃষি কাজে ব্যবহৃত গাড়ী। ধান রোপন করা মেশিন ১২ টি, সরিষা মাড়াই মেশিন ৩ টি, ধান কাটা মেশিন ৩ টি, কেঁচো সার উৎপাদনের জন্য ১ টি মেশিন রয়েছে। তাছাড়াও বিভিন্ন সময়ে কৃষি অফিসের মাধ্যমে তার ভাই সানোয়ার, আনিসুর ও পরিবারের গৃহীনিদের নামে নিয়ে থাকেন সরকারি প্রনোদনা।

এবিষয়ে শামসুল হকের মা আনজুয়ারা বেগম বলেন, এই মেশিন গুলো কৃষি অফিস থেকে আমার ছেলে নিয়ে এসেছে। আপনার ছেলে কৃষি অফিসে কি করে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে কৃষি অফিসে চাকুরী করে, তবে কি পদে চাকুরী করে তা আমার জানা নেই। আগের চেয়ে আমরা এখন ভাল আছি বর্তমানে আমাদের এখন ৭ বিঘা আবাদি জমি।

এ প্রসঙ্গে শামসুল হক মুঠোফোনে বলেন, আমি কৃষি অফিসে দিনমজুর হিসাবে কর্মরত আছি। আমার নিজস্ব কোন জায়গা জমি নেই তাই মেশিনগুলো আমার মাধ্যমে বিভিন্ন এলাকায় কৃষি কাজের জন্য ভাড়া হিসাবে ব্যবহার করে থাকি। সরকারি প্রণোদনা আপনি কৃষি অফিস থেকে কেমন পান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের নামে একটি বেগুনের প্রকল্প এপ্রিল মাসে নিয়েছিলাম এবার সরিষা ও গম প্রণোদনা চেয়েছি দিবে কিনা জানিনা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, সে আগে থেকেই এ-অফিসে দিনমজুর হিসেবে কাজ করতো। তাছাড়া উজধারী মধ্যপাড়া এলাকায় সবজি কৃষক-ফসল নামে একটি গ্রুপ রয়েছে। এজন্য তাঁর বাসায় মেশিন গুলো রাখা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..