মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম চাঞ্চল্যের সৃষ্টি

মাহাবুব আলম / ৬৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক গরু বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। দুই মাথাওয়ালা বাছুর জন্মের খবরটি, এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি একনজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা।

এসময় জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় গরুটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি এজন্য ভয়ও লাগছে। গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, নিজে এখনো দুধ খাচ্ছেনা। এমন বাছুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির পাশাপাশি বড় ডাক্টার ও আমাদের বাড়িতে এসেছিল। বাছুরটি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিচ্ছেন।

এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত বলেন, এটা জন্মগত সমস্যা এমন ঘটনা বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাছুরটি দেখে এসেছি সুস্থ আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..