বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

রাণীশংকৈলে ৩৮ কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

মাহাবুব আলম / ৭৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ২০২২-২৪ অর্থবছরের এসএসসি ও এইচ এসসি পর্যায়ের কৃতি ছাত্র ছাত্রীদের( A+) সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, ও নেকমরদ সরকারি কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন,২০২২-২৩ অর্থবছরে উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরা। কৃতি ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন।৷ এবং আগামিতে তাদের সাফল্য অব্যাহত রাখার জন্য উৎসাহ ও পরামর্শ দেন। এইসাথে ২০২৪’র জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করার জন্য ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে মোট ৩৮ জন কৃতি ছাত্র- ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। 

উল্লেখ্য : এরমধ্যেই সরকারিভাবে তাদের নিজ নিজ একাউন্টে এসএসসি পর্যায়ে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার করে টাকা অনলাইনে মাধ্যমে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..