শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মো. আবু কাওছার মিঠু / ৪৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূ্র্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় র‍্যালীটি উপজেলা পরিষদ হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দূ্র্যোগ ব্যবস্থাপনা অফিসার আইমিন সুলতানা, সমাজসেবা অফিসার হুমায়ূন কবির, খাদ্য অফিসার আরিফ মোহাম্মদ, মৎস্য অফিসার আলমগীর হোসেন, দারিদ্র্য বিমোচন সারোয়ার জাহান, সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া, রূপগঞ্জ ওয়্যার হাউজ পরিদর্শক মাহফুজার রহমান প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের আগুন কিভাবে নেভাতে হয় এবং আগুনে আহত হলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক দূ্র্যোগ প্রশমন দিবস উপলক্ষে সারাদেশে দূ্র্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা র্শিক্ষার্থীদের অগ্নিকান্ড হলে কি করণীয় এবং আগুনে আহত হলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া দিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..