শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে- আজিজুল বারী হেলাল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্টা মায়ের রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু ১৫ শিশু হাসপাতালে ভর্তি বন্দরে টিকটকে গড়ে ওঠা প্রেমে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এসে গনধর্ষণের শিকার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত— মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বন্দরে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের গেটে দাঁড়ালে তার উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মো. নূর আলম বলেন, তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত।

তার দাবি, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। মসজিদের সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার এক পর্যায়ে প্রধান অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম অন্যদের নির্দেশ দেন তাকে হত্যা করতে। পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..