মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে -সহকারী পুলিশ সুপার

মাহাবুব আলম / ৭৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদ্বীয় দুর্গাপূজা পালনকরা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পূজাচলাকালিন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ওসি আরশেদুল হক বলেন, আপনাদের যেকোনো সমস্যা বা আশংঙ্কার বিষয়ে দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনা হবে।

সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্রনাথ রায়, সদস্য সচিব হরিমোহন রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান পরিষদের সভাপতি গৌরহরি বসাক, সম্পাদক চন্দ্র রায়সহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে-মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..