বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী ইদ্রিস আলী কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারনা চালাচ্ছে মো. বাবুল মিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ মূহুর্তে লোকে লোকারণ্য, মূল্যছাড়ে কেনাকাটার ধুম মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪)’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহানগর ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মাকসুদ হোসেন ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি

সারা দেশে অপারেশন ‘ডেভিল হান্টে’ আরও ৫০৯ জন গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চায়নিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও কাঠের বাটযুক্ত একটি কুড়াল জব্দ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।

গত ০৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ সদরদপ্তর। পরে ১০ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৩৪৩ জন সহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।

এরপর ১১ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জন, ১২ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৯১ জনসহ মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদরদপ্তর। ১৩ ফেব্রুয়ারি ডেভিল হান্টে ৫৬৬ জনসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তারের খবর জানা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..