মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

স্কুল শুরুর ১ ঘণ্টার মধ্যে অসুস্থ ১৫ ছাত্রী 

মো. শামীম হোসাইন / ১০৭১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

পিরোজপুর নেছারাবাদ উপজেলার একটি স্কুলের ১৫ ছাত্রী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসকেরা এটাকে ম্যাস হিস্টেরিয়া রোগ বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্কুলের শিক্ষকেরা অসুস্থ ছাত্রীদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অসুস্থ ছাত্রীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। খবর পেয়ে অভিভাবকেরা হাসপাতালে ছুটে এসেছেন। হঠাৎ একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।

তবে হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা জানান, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। ছাত্রীরা শিগগির সুস্থ হয়ে উঠবে।

আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার বলেন, স্কুল শুরুর এক ঘণ্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয়তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস-প্রশ্বাস বেড়ে যায়। আমরা শিক্ষকেরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষণেই ওই শ্রেণির আরও চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি মিলিয়ে মোট ১৫ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, হটাৎ অসুস্থ হয়ে একসঙ্গে ১৫ ছাত্রী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন দিয়ে স্যালাইন লাগানো হয়েছে। তিনি জানান, এটাকে ম্যাস হিস্টেরিয়া বলা হয়। ভয়ের কোনো কারণ নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। সাধারণত এই মৌসুমে বিদ্যালয়ের দু-চারজন শিক্ষার্থী এই রোগ নিয়ে হাসপাতাল আসে। তবে কেন যেন মনে হচ্ছে এ বছর এর চাপ অনেকটা বেশি। তবে এর কারণ খুঁজে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..