মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উত্তরপাড়ায় আবুল কালাম’র পক্ষে উঠান বৈঠক
নূর এ আজাদ, ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী ৩ বারের সাবেক সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম’র ধানের শীষের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
লক্ষ্যারচর উত্তরপাড়া বায়তুল মা’মুর জামে মসজিদের সভাপতি মো. আশাবুদ্দিন সরকার’র সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ আনোয়ার তুষার’র উপস্থাপনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন খান।
বক্তারা বলেন, ৩ বারের সাবেক সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম মানুষের প্রাণপ্রিয় নেতা, তিনি একজন সহজ সরল মনের মানুষ, তিনি যতবার এমপি হয়েছেন ততবারই নারায়ণগঞ্জের উন্নতি হয়েছে। উন্নয়ন চাইলে তাকে আরো একবার দরকার। তাই তাহার নিকট আমাদের একটি দাবী, আমাদের এখানে বহুদিন যাবত কোন গ্যাস নেই। আমাদের মা বোনেরা এ গ্যাসের জন্য অনেক কষ্ট করছেন। তাই তাহার কাছে আমাদের একটি দাবি তিনি আমাদের গ্যাসের সমস্যার সমাধান করবেন আশাকরি।
তারা আরো বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তাদের আদর্শকে ধারণ করে আজ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এখানে উপস্থিত হয়েছি। বিএনপি মনোনীত প্রার্থী এড. আলহাজ্ব আবুল কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। উন্নয়নের লক্ষ্যে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক চৌধুরী, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল-মামুন, হাজী ফকির চান, সফি উদ্দিন নাবু, আজিজুল হক আজিজ, আনিসুল ইসলাম ধনু।
বক্তব্য রাখেন, মনোয়ার হোসেন মন্টু, মোতাহার হোসেন মুতু, মামসাদ হোসেন, জোবায়ের চৌধুরী, মো. শরিফ, আলম, আব্দুর রব, হাজী মো. মোশারফ হোসেন, আবুল বাসার মিল্টন, মোসলেউদ্দিন মেম্বার, বাবুল মোল্লা।
উপস্থিত ছিলেন, আবু সাঈদ, রয়েল আহমেদ, মাসুদ মিয়া, আনোয়ার হোসেন আনার, হিমেল, রশিদ মেম্বার, আলাউদ্দিন দেওয়ান, আক্তার হোসেন ভান্ডারী,৷ শামীম আহমেদ সাগর, তাছবিহ আলম শুভ, জসিম উদ্দিন, তাওছির আলম মাহি, সুমন মেহেদী, মিজানুর রহমান লুক্কা, মো. মন্টু মিয়া প্রমুখ।
আয়োজনে ছিলেন, আক্তার হোসেন, মো. বাবুল মিয়া, ইকবাল হোসেন, হুমায়ুন কবির মন্টি, ফারুক মিয়া, জসিম উদ্দিন, সুমন মেহেদী।
আপনার মন্তব্য প্রদান করুন...