শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে। নিহত মুন্নাফ ওই এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর কোনো গর্তে পড়ে মুন্নাফ তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। তারপর দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..