মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

তেঁতুলিয়ায় নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

জুলহাস উদ্দীন, / ২৫১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

৯ মার্চ রবিবার বিকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্যের মাঝে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প , পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমাধানের জন্য  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।

শেষে উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে আহনাফ সিটিআই’র পরিচালক ও সাংবাদিক এমএ বাসেত’র লিখা ‘‘ তেঁতুলিয়ার ইতিহাস ও পর্যটন শিল্প’’ এবং ‘‘স্বপ্নঘেরা’’ দুটি বই নবাগত ইউএনওকে দিয়ে অভিনন্দন জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..