মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত -১

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

মোঃ. খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার: পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত, একজন আহত হয়েছেন।

গত সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনের সড়কে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, উপজেলার আগড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), আহত হয়েছেন হরিনগর আমাদী, কয়রা এলাকার মো. হুসাইন গাজী (২৩)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মালত গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলো। প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে আসলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুমেক হাসপাতালে প্ররন করা হয় অতপর পথিমধ্যে দু’জনের মৃত্যু ঘটে।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে এক্সিডেন্টে তিন জন মারাত্মক আহত রোগীদের পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্ররন করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..