শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ঝিনাইদহে ধানের ক্ষেতে কৃষকের রহস্যজনক মৃত্যু

আবু বকর সিদ্দিক স্বপন / ২৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের ধানক্ষেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) রাত ১০টার দিকে নলবিলের মাঠে মন্টু মিয়ার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই জামাল জানান, বিকেলে মোহাম্মদ আলী মাঠে কাজ করতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি না ফেরায় স্থানীয় কৃষকরা খোঁজ করতে শুরু করেন। রাতে মন্টু মিয়ার ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী জানান, আমরা মাঠ থেকে কাজ শেষে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর লাশ জমিতে পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা বিষয়টি পরিবারের লোকজনকে জানাই এবং তারা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..