রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

মাহাবুব আলম / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাইমুদ্দিন বাচোর সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঐ এলাকার মৃত এমাজউদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিহতের বড় ছেলে আব্দুল আওয়াল ও তাঁর বাবা একসাথে বাসা থেকে বের হয়ে চা খেতে যায়। চা খেয়ে আওয়াল ধান ক্ষেতে স্প্রে দিতে চলে যায়। তাঁর বাবা নতুন বাড়ির ছাদে পানি দেয়ার জন্য গেলে পরে আর বাসায় আসেনি দুপুরে বাসায় না পেয়ে খুঁজতে নতুন বাসায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কিশোর কুমার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..