রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রানীশংকৈলে বজ্রপাতে ১জনের মৃত্যু 

সিরাজুল ইসলাম / ৬৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল‌‌‌ উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান(৫৫) নামের এক কৃষক মারা গেছেন।

বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন ।

এসময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনা সত্যতা নিশ্চিত করে উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুল মালেক বলেন, মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এটি হৃদয় বিদারক ঘটনা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..