সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক / ২৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া আশিকুজ্জামান (২১) এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত আশিকুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আশিকুজ্জামান মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..