মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক 

মাহাবুব আলম / ৭১২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার (১০ জুলাই) সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ জন গ্রাম পুলিশকে পোশাক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। বাইসাইকেল পেয়ে খুশি গ্রাম পুলিশরা।

বাচোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কুদ্দুস জানান, এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীলভাবে যেন করতে পারেন। সেজন্য সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে  ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..