শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

নড়াইলে জুলাইয়ের মায়েরা ‘শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

মো. তুহিন মোল্লা / ৫০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “জুলাইয়ের মায়েরা” অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও  প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্টানের শুরুতে আগত জুলাই আহতদের ও তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এরপর “জুলাইয়ের মায়েরা” শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শনী হয়। উপস্থিত সকলে জুলাইয়ের আন্দোলনে শহীদ সন্তানদের জন্য মায়েদের কষ্ট অনুভব করেন।

এরপর আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধাদের পরিবার। এসময় কথা বলেন ছাত্র প্রতিনিধি মো. মিনহাজুল ইসলাম, জুলাই যোদ্ধাদের পিতা টিপু সুলতান, জুলাই যোদ্ধা মো. তুহিন মোল্লা, নূর ইসলাম, তারা মিয়া, পরিবারের পক্ষে জুলাই যোদ্ধার ভাই শফিকুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী। এছাড়া ছাত্র নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সম্মানিত জুলাইয়ের মায়েরা শুধু সন্তান জন্ম দেননি, বরং দেশমাতৃকার জন্য তাঁদের বুকের ধনকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে ছিলেন অকুণ্ঠ সাহসে। তাঁদের অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যহত রাখার অনুরোধ জানান। জুলাইয়ের মায়েরা কেবল একজন মা নন, তাঁরা এই জাতির আত্মত্যাগের প্রতীক। তাঁদের প্রতি যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।

প্রামাণ্যচিত্র প্রদর্শনে ফুটে ওঠে সেইসব মায়েদের জীবনের নানা অধ্যায়-সন্তান হারানোর বেদনা, গর্ব, সমাজে তাঁদের অবদান এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্প।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..