সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক-সাবেত আলী

জুলহাস উদ্দীন / ৫০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ তেঁতুলিয়া বেরং কমপ্লেক্স, পিকনিক কর্ণার ও ডাকবাংলো সহ পর্যটন সম্ভবনার চলমান উন্নয়নের কাজ, বিনোদন পার্ক হিসাবে তেঁতুলিয়ার মহানন্দা পার্কের উন্নয়ন, পরিবেশকর্মী মামুনের আকাশতলার পাঠশালা, শিশুস্বর্গ বিদ্যা নিকেতন, তেঁতুলিয়া মডেল থানা, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ও ডাহুক নদীর পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মাঠ পর্যায়ে নদী পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী।

সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিদর্শন অব্যাহত রাখেন।

শুভেচ্ছা বিনিময়ের পর তিনি প্রথমে তেঁতুলিয়া ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে পরিদর্শন করেন। এরপর শালবাহান কালী তোলায় ড্রেজার নিয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন, পরে পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুর রহমার মামুনের পাঠাগার শিশুসর্গের শিক্ষার্থীদের পড়ালেখার ও অবকাঠামো পরিদর্শন করেন।  এর পর পর্যটনের তীর্থ ভূমি পিকনিক কর্ণার  ডাকবাংলো ও মহানন্দা পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেন।  এরপর  তেঁতুলিয়া মডেল থানা ও উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমাসে উপজেলা পরিদর্শনের নির্দেশনা অনুযায়ী আজ আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করছি।পর্যটন নির্ভর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেছি।তেঁতুলিয়া মডেল থানা,  ভূমি অফিস, একটি স্কুল,  একটি পাঠশালা সহ পাথর মহাল পরিদর্শন করেছি।পর্যটন খাতের উন্নয়নে তেতুলিয়া বাসীর দাবির প্রেক্ষিতে একটি সুইমিং পুল নির্মানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..