শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে মানুষের ঢল

জুলহাস উদ্দীন / ৫২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বিলুপ্ত প্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা নতুন প্রজন্মের কাছে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে। ঐতিহ্যকে ধরে রাখতে তেঁতুলিয়া উপজেলার কোলনিপাড়া গ্রামে আয়োজন করা হয় পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা।

শুক্রবার(৫ সেপ্টেম্বর)দুপুরে স্থানীয় যুবকদের আয়োজনে কোলনিপাড়া বড় পুকুরে প্রতিযোগিতা এ হাঁস খেলা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করে।

সরেজমিন দেখা যায়, পুুকুরের চারপাশে মানুষের ঢল, পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা। হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ১০ জনের একটি দল।পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকে। হাঁস ধরতে শুরু হয় হৈচৈ। প্রতিযোগীরা কখনো সাঁতার আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পেছনে।

খেলা দেখতে আসা খন্দকার ইমরান ও তেঁতুলিয়া মডের প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক লোকমান তালুকদার জানান, এই প্রথমবারের মত পুকুরে হাঁস খেলা দেখতে পেরে আমি খুবই আনন্দিত আমি ও আমার পরিবার এই খেলা উপভোগ করছি। পুকুরে নাকি হাঁস খেলা হবে, এজন্যই এসেছি খেলা দেখতে। খেলা দেখে খুবই ভালো লাগল। এটা হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য খেলা।

উল্লেখ্য, হাঁস খেলাটি শতদল গুচ্ছগ্রামের আয়োজনে পরিচালনা করেন মাহাফুজ ও বাবলা সহ তার সহকর্মীরা। খেলাটিকে তিন ভাগে ভাগ করেছেন প্রথমটি ১০-১৫ বছর, দ্বিতীয়টি ১৫-২০ বছর, তৃতীয়টি ২০ হইতে বয়স্কদের পর্যন্ত প্রতি জনের কাছে ৫০ টাকা করে ফি বাবদ নেওয়া হয়েছে পরে ১০ জনের একটি দল পুকুরে নামে। আয়োজকরা পুকুরে একটি হাঁস ছেড়ে দেয়। পানিতে ডুবে যে হাঁস ধরতে পারবে, সে হাঁসটি পেয়ে যায়।

এই খেলায় বিজয়ী হয়েছেন, সোয়াইব, ফারুক, রাহুল, নিজাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..