সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

তাহিরপুরে নারী ভোটারদের নিয়ে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের উঠান বৈঠক

মুরাদ মিয়া / ৪৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

তাহিরপুর, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা কৃষকদল সাবেক আহবায়ক আনিসুল হক বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।
বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।

তিনি আরো বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য, তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

বিএনপি নেতা, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক, তাহিরপুর উপজেলার দক্ষিণ (বড়দল) ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় পৃথকভাবে দিনভর ১, ২, ৩ ও ৫ নং ওয়ার্ড ৪ টি ওয়ার্ডে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে নারী ভোটারদের সম্মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তুলে ধরে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল মোতালিব ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..