শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ ঢাকায় ভারতের এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম, নৈশভোজ  পূবালী ব্যাংক পিএলসি বন্দর উপ-শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন  দিনদুপুরে ১ নং ঢাকেশ্বরী বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি  ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ রূপগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২

জামালগঞ্জে প্রভাবশালীর জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে।

 

অভিযোগ রয়েছে, গত ১৪ বছর ধরে দখলে থাকা রতন মিয়ার টিনশেড দোকান ভেঙ্গে সম্প্রতি পাকা দালান নির্মাণ করছেন হাবিব মিয়া ও তার সহোদররা।

 

জানা যায়, তেলিয়াপাড়ায় জনৈক আব্দুল কুদ্দুসের কাছ থেকে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় ৬ শতক জায়গা ক্রয় করেন রতন মিয়া। যার দলিল নং- ১৪০৬/২০১২, ১৫৭৫/২০১৪ ইং, খতিয়ান নং- ৭৭০, দাগ নং-১৭০৭, ১৮৪৫, ৮০০৪, মৌজা-জামালগঞ্জ, জেএল নং-৮৮, আরএস.৬৬।

 

দীর্ঘ ১৪ বছর ধরে এই খরিদা ভূমি ভোগ দখল করে আসছিলেন রতন মিয়া। এমনকি ওই স্থানে একটি টিনশেড দোকান নির্মাণ করে স্থানীয় বাবুল মিয়ার কাছে ভাড়াও দিয়েছিলেন চুক্তিতে। তবে সম্প্রতি দুবাই প্রবাসী হাবিব তার সহোদর শহিবুর, হাসান মিয়া, জহুর মিয়া, আসলাম মিয়া, আব্দুর রহিম গংরা মিলে জায়গাটি তাদের দাবী করে ওই টিনশেড দোকান ভেঙ্গে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করছেন। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও পেশীশক্তির বলে হাবিব গংরা জায়গাটি দখলে নিতে তরিঘরি করে পাকা দালান নির্মানে মরিয়া হয়ে উঠেছে। জায়গার মালিক রতন মিয়া বাহিরের জেলা নেত্রকোনার বাসিন্দা ও নীরিহ প্রকৃতির লোক হওয়ার সুযোগে এই দাপট দেখাচ্ছে হাবিব গংরা।

 

স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, দীর্ঘ ১৪ বছর ধরে এই জায়গাটির দখলে ছিলেন রতন মিয়া। যেখানে একটি টিনশেড দোকান নির্মাণ করে ভাড়াও দিয়েছিলেন তিনি। আমরা যারা স্থানীয়রা আছি তারা এমনটাই দেখে আসছে। এখন এখানে টিনশেড ঘরটি ভেঙ্গে হাবিবরা পাকা দালান নির্মাণ করিতেছে।

 

ভাড়াটিয়া বাবুল মিয়া জানান, আমি রতন মিয়ার কাছ থেকে দোকানটি ভাড়া এনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এখন এই দোকানটি ভেঙ্গে দেয়া হয়েছে। হাবিব মিয়া দাবী করছে এই জায়গা তার।

 

এদিকে জোর করে নয়, নিজের ক্রয় করা জায়গায় ঘর নির্মাণ করছেন বলে জানালেন অভিযুক্ত হাবিব মিয়া।

 

লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ থেকে নোটিশ আসার পর আমরা নোটিশ উভয় পক্ষকে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে বলে জানান জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..