সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন

আশরাফুজ্জামান / ৪৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধাঃ গাইবান্ধা পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে তিনি স্বস্ত্রীক ওই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

গীতা পাঠ করেন ফরিদপুর থেকে আগত গোপীনাথ দাস ব্রহ্মচারী। এসময় জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরআগে মন্দিরের প্রবেশদ্বারে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুসহ মন্দির সংশ্লিষ্টরা।

এ মন্দির জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের নির্মাণ শৈলীর আধ্যাত্মিক পরিবেশের আবহে অবস্থিত মন্দিরটি দেশের অন্যতম এবং বৃহত্তম মন্দির বলে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের মধ্যে মন্দিরটি বেশ জনপ্রিয়। গাইবান্ধা তথা উত্তরাঞ্চল ছাড়াও দেশের দুর দুরান্ত থেকে প্রতিদিন সনাতনী অসংখ্য ভক্ত ও দর্শনার্থী দলে দলে প্রার্থনা করতে মন্দিরটিতে ভীড় করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..