সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া

জুলহাস উদ্দীন / ৪২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:তেঁতুলিয়া উপজেলা শালবাহান রোড মাঝিপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় ফাইনাল খেলা জেলা জজ কোট অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল’র সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।

খেলা উদ্বোধনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগ মুক্তির জন্য দোয়া করেন খেলোয়ার সহ স্থানীয় খেলা দেখতে আশা জনগণ।

এ বিষয়ে উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল ও নাঈম আশরাফ (রিপন) জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নি। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

ফুটবল টুর্নামেন্টে গ্রাম বাংলা স্পোর্টিং ক্লাব ডাংগাপাড়া দল ২-০ গোলে কাউরুগঞ্জ যুব সমাজ ভজনপুর স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ি দলকে পুরষ্কিত করে মেডেল পড়িয়ে দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সাম্পাদক আবু সায়েদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ, মনোয়ার হোসেন হানিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..