মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে উপকরণ বিতরণ

জুলহাস উদ্দীন / ৬০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

প্রধান অতিথি উপকরণ গ্রহণকৃত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পথে জীবনধারণের জন্য আহ্বান জানান এবং আয়বর্ধনমুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

সমাজসেবা কার্যালয় জানায়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রান্তিক এ উপজেলার ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে চারজনকে ব্যাটারি চালিত অটো ভ্যান, চারজনকে সাইকেলের মালামালসহ চারটি ঘর আর দুজনকে দুটি ঘরে মালামাল (মুদি দোকান) হিসেবে উপকরণ বিতরন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..