বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা গেটে তালা

মো. আবু কাওছার মিঠু / ২৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ফেয়ার টেক্সটাইল মিলস লিমিটেডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

২৯ ডিসেম্বর গভীর রাতে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ব্ল্লম, লোহার পাইপসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে মিলের চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারকে খুঁজতে থাকে। তাকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর চালিয়ে যন্ত্রপাতি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে তারা কারখানার শ্রমিকদের বের করে গেটে তালা লাগিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়।

টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, হামলার ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কারখানার শ্রমিকরা বলেন, কারখানায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্থ কারখানার নিরাপত্তা নিশ্চিত করে খুলে দিতে হবে।

রুপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..