শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই জমে উঠেছে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

স্পোর্টস রিপোর্টার : বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। গ্রুপ সেরার লড়াইয়ে সমানতালে লড়ছে আবাহনী এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপের দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছে তারা।
তবে আজ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই।

আজ ভিন্ন ম্যাচে সমান ব্যবধানে জিতে তাই গ্রুপ সেরা লড়াইটা জমিয়ে রেখেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও ধানমন্ডির ক্লাব আবাহনী।

কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে।

ময়মনসিংহে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জ একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ।

৪ ফেব্রুয়ারি দুই দলের মুখোমুখি লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। রহমতগঞ্জের ড্র হলেই চলবে। এই গ্রুপের সেরা হওয়ার লড়াইটা জমে থাকলো শেষ ম্যাচ পর্যন্ত।

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। ৮ম মিনিটে আবাহনীর আসাদুল মোল্লা বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে তালগোল পাকান। তখন গোলমুখ থেকে তড়িৎ শটে বল ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ২৪তম মিনিটে ইয়ংমেন্স দারুণ সুযোগ পায়। আবাহনীর এক খেলোয়াড়ের ব্যাক পাস থেকে বল প্রায় পেয়ে গিয়েছিলেন আকবির তুরায়েভ। কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি, দ্রুত ছুটে গিয়ে বল গ্লাভসে জমান গোলকিপার।

৬৫তম মিনিটে ডেড লক ভাঙেন ইয়াসিন খান। এনামুল গাজী ডান দিক থেকে ইয়ংমেন্সের বক্সে ঢুকলে অবৈধ বাধার শিকার হন। রেফারি পেনাল্টির বাাঁশি বাজালে ইয়াসিন খান গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৬ মিনিটের মধ্যেই আরও দুই গোল আদায় করে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ৬৮তম মিনিটে মুরাদ হাসান ও ৭১তম মিনিটে মাহদি ইউসুফ গোল করলে আবাহনী সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে, ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয়ে রহমতগঞ্জ। মিশরের মিডফিল্ডার মোস্তফা গোল করার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল বোয়েটেং। ৭০ মিনিটে মোহাম্মদ তোহা গোল করলে জয়ের ব্যবধান ৩-০ হয় কামাল বাবুর দলের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..