তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি: মাদকে সয়লাব তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান না থাকায় দিন দিন মাদক কারবারি ও মাদক সেবির সংখ্যা বাড়ছে। উপজেলা ছেড়ে এখন গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়েছে মাদকের কারবার। হাত বাড়ালেই মিলছে নানা ধরণের মাদকদ্রব্য।
কোনভাবেই থামছে না মাদকের আগ্রাসন। প্রতিবছর মাদক বিরোধী দিবস পালন ও আইন শৃঙ্খলা মিটিং করা হয় দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে, তা রিতিমত এখানেও হয়ে থাকে। কিন্তু এতে কোন রকম প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন সমাজ সচেতন নাগরিক সমাজ।
২২ ফেব্রুয়ারী রবিবার এক অনুসন্ধানে জানা যায়, সেখানে অনুসন্ধানে নেকবর আলী (৫৫) নামের এক মাদক কারবারির কথা উঠে আসে। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি সাবেক আওয়ামী লীগের এমপি এড. রঞ্জিত সরকারের অনুসারী।
দীর্ঘ সময় ধরে বীরদপে সে তার নিজ বাড়িতে এবং শ্রীপুর বাজারে মাদক ব্যবসা করে আসছে। তার বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুঁড়েরপাড় গ্রামে। সে মরহুম আব্দুল জলিল মিয়ার ছেলে। অপরদিকে তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান, তাহিরপুর থানা দুরত্ব হওয়ার কারনে প্রশাসনের নজর শ্রীপুর বাজারে একেবারেই খুব কম। এজন্য স্থানীয় মাদক কারবারীরা এ এলাকাকে মাদক, ইয়াবা বেচাকেনা ও সেবনের নিরাপদ অভয়ারণ্য হিসাবে বেঁচে নিয়েছে।
সম্প্রতি নয়াবন্দ গ্রামের রাশেদুল ইসলাম নামের এক যুবক তার ফেইসবুকে লিখলেন, শ্রীপুর বাজারে ইয়াবা নামক টেবলেট প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে করে আমার আপনার ভাই আপনার চাচা, আমার ভাতিজা সবাই ধ্বংসের পথে যাচ্ছে। এরা মাদক বিক্রি করতে এতো সাহস পায় কি করে নিশ্চয়ই প্রশাসনের বা এলাকার কোন ক্যাডারের হাত রয়েছে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, স্পটে মাঝে মধ্যে
পুলিশ বাহিনী লোক দেখানো অভিযানে আসে, কিন্তু মাদক ব্যবসা কখনই থেমে নেই।
এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনর্চাজ আমিনুল ইসলাম জানান, সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান স্যার মাদকের বিষয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা দু- একদিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সাঁড়াশি অভিযানে চালাবো।
তিনি আরও বলেন, নেকবর আলীর বিষয়ে আমাকে শ্রীপুর এলাকা থেকে অনেকেই ফোনে অবগত করেছেন। তদন্তে সাপেক্ষে অভিযুক্ত হলে থাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...