নূর মোহাম্মদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম কবিরের ‘মা’ মোছা. মাবেয়া খাতুন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দামোল গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুর খবরে হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক মশিউর রহমান রাব্বু সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল।
আপনার মন্তব্য প্রদান করুন...