শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: ঐতিহাসিক ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ-১৬৬০) এর অন্তর্ভুক্ত তেঁতুলিয়া শ্রম কল্যাণ উপ-কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার সকালে তেঁতুলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ উপ-কমিটির কার্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়।

সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. শাহাদৎ হোসেন রঞ্জু। 

বিশেষ অতিথি ছিলেন, তেঁতুলিয়া মডেল থানা
অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবুর নোমান এনাম।

আলোচনা সভা শেষে দুপুর শ্রমিকদের কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটার আগে সন্ধ্যা ৭ টায় স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পঞ্চগড় জেলা বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বদরুল আলম’র সভাপতিত্বে ও তেঁতুলিয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্বাস আলী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া, উপজেলা মৎস্য দলের সভাপতি আশিক ইকবাল, উপজেলা বাংলাদেশ জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিক নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন দর্শকবৃন্দ সুন্দরভাবে উপভোগ করার জন্য সকল সহযোগী সংগঠন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..