বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া পুঠিয়া-দুর্গাপুরে তিন ফসলি জমি কেটে পুকুর খনন, ক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০ ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’ মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার

তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়ায় পালিত হয়ে গেলো আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্সবৃন্দ ও পরে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল আরিফ।

এ সময় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমান, নার্স আঞ্জু আক্তার,
সিরিয়র নার্স সাহেরা খাতুন বুলু, মেহেরুন নেছা, পুতুল খাতুন, মমতাজ বেগম, ফাতেমা বেগম প্রমুখ।

বক্তারা স্বাস্থ্যখাতে নার্সদের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি ক্ষেত্রে নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। দিনরাত পরিশ্রমের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা সচল রাখছেন।
অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা নার্সদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, যা কাম্য নয়। এ জন্য সরকারের কাছে নার্সদের ক্ষমতায়ন ও সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই ছিল এবারের দিবসের মূল বার্তা। এতে নার্সদের পেশাগত নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে নার্সিং সেবার মানোন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..