শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় মধুঝিরি গ্রামের নাজিম উদ্দীনের বসতঘর পুড়ে ছাই তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল প্রধানের ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল প্রধানের ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ বন্দর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বন্দরে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অনিয়মের অভিযোগ

তেঁতুলিয়ায় জাগপা প্রতিষ্ঠাতা শফিউল প্রধানের ৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি, ২৩ মার্চ ১৯৭১ সালের পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ এবং বীর মুক্তিযোদ্ধা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের ৯ ম মৃত্যুবার্ষিকী ও ২১ মে শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা মাহফিল আয়োজন করা হয়।

তেঁতুলিয়া উপজেলা জাগপা সভাপতি মতিয়ার রহমান মতি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাগপা’র সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, উপজেলা যুব জাগপা-এর আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, ৪নং ইউপি জাগপা সভাপতি আকবর আলী, ৩নং সদর ইউপি জাগপা ছাত্র কাফেলার সভাপতি আতিকুর রহমান আতিক।

সভায় বক্তারা মরহুম শফিউল আলম প্রধানের দেশপ্রেম, ত্যাগ এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

উক্ত দোয়া ও আলোচনা মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৩নং সদর ইউপি জাগপা ছাত্র কাফেলার সদস্য সচিব আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর হাসান সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাগপা ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের কর্মীগণ।

আলোচনা সভা শেষে মরহুম শফিউল আলম প্রধানের আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..