রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কোয়ান্টাম কসমো স্কুলের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য পাহাড়ি জেলার বান্দরবানের লামায় খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ জন উদীয়মান জিমন্যাস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপ (এসজিপি)-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা যায়, ১ জুন থেকে ৮ জুন ২৬ ইং পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

মনোনিতরা হলেন, উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়েওয়ে সাই মার্মা। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এসব জিমন্যাস্টকে সঠিক দিকনির্দেশনা, শৃঙ্খলা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে গড়ে তুলছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। কোচদের নিবিড় তত্ত্বাবধান ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন এক পত্রের মাধ্যমে খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।

এ বিষয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করবে। আজ আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করি তারা সিঙ্গাপুরে দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে চলেছে।

লামায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল কোয়ান্টাম কসমো স্কুলের এই অর্জনকে পাহাড় বান্দরবান জেলার লামা জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের সাফল্য কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..