সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় তীব্র গরমে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে লেবুর শরবত বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
দেশজুড়ে চলমান তীব্র দাপদাহে অতিষ্ঠ জনজীবন। উত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়াতেও পড়েছে এর তীব্র প্রভাব। এই প্রচণ্ড গরমে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের স্বস্তি দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন, তেঁতুলিয়া’। সংগঠনের পক্ষ থেকে পথচারী ও শিশুদের মাঝে ঠাণ্ডা লেবুর শরবত বিতরণ করা হয়েছে।

তীব্র গরমের দিনে তৃষ্ণার্ত মানুষের ক্লান্তি দূর করতেবুধবার ৩জুন তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্টে এই শরবত পানের আয়োজন করা হয়। এ সময় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, পথচারী এবং কোমলমতি শিশুদের মাঝে পরম মমতায় শীতল ও স্বাস্থ্যসম্মত লেবুর শরবত তুলে দেন সংগঠনের সদস্যরা। তপ্ত রোদে এক গ্লাস ঠাণ্ডা শরবত পেয়ে সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফুটতে দেখা যায়।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিশুদের সভাপতি মিজানুর রহমান-এর সভাপতিত্বে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:আহসান হাবীব সহ-সভাপতি,রবিউল ইসলাম রতন সাধারণ সম্পাদক,জুলহাস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,
এছাড়াও উপস্থিত থেকে দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন শিশুস্বর্গের উপদেষ্টা শাকিল আহমেদ এবং ফেরদৌস আলম লিটন। কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দও সক্রিয়ভাবে অংশ নেন।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সভাপতি তাদের বক্তব্যে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তীব্র গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও জনকল্যাণমূলক ও মানবিক কাজে শিশুস্বর্গ ফাউন্ডেশন তেঁতুলিয়া শাখা সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।

ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের মুখে একটুখানি স্বস্তি এনে দেওয়ার এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..