সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপদাহ অব্যাহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

এম,এ,আযম, কুড়িগ্রাম প্রতিনিধি: টানা ৭দিন ধরে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। তীব্র গরম ও ভাপ্সা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ৪ জুন বৃহষ্পতিবার কুড়িগ্রাম ও তার আশে পাশে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

গরমের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে কুড়িগ্রাম হাসপাতালের ডায়রিয়া বিভাগে ১২ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গতকালও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক কৃষক বজ্রপাতে মারা গেছে।
নাগেশ্বরী উপজেলায় দুটি গরু ব্রজপাতে মারা গেছে।

কুড়িগ্রাম ও তার আশে পাশের এলাকায় গত ৭ দিনে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানান, এ তাপদাহ আরো দুই থেকে তিন দিন থাকতে পারে। তাপদাহের কারণে মানুষ হাপিয়ে উঠছে হাসফাস করছে। অধিকাংশ শহরবাসী বলছে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। ছিন্নমুল মানুষ বলছে তারা সকালেই কাজের সন্ধানে বের হয়ে পড়েন। কিন্তু তীব্র গরমের কারণে কাজ করতে পারে না। দুপুরের দিকে শহর একদম ফাকা হয়ে যায়। পথচারীরা চলাচল করতে চায় না। হাসপাতাল ও ক্লিনিক গুলোতে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..