মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে বিশুদ্ধ পানি শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য মুন্সীগঞ্জ সিপাহীপাড়ায় ময়লার স্তুপ অপসারণ রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ তাহিরপু সীমান্তে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপস ২০২৬-এর তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের জুনিয়র ও সিনিয়র জিমন্যাস্টরা দারুণ সাফল্য অর্জন করেছেন। এদিন বাংলাদেশ মোট ৪ টি পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে আনে। জুনিয়র বিভাগে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা ভোল্টিং টেবিল ইভেন্টে ১৩.৫০০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জয় করেন। এই ইভেন্টে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন। এর আগে উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টেও সোনা জয় করেন। অন্যদিকে মংচিং প্রু মারমা হরাইজন্টাল বার ইভেন্টে ১১.৭০০ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক অর্জন করেন। সিনিয়র বিভাগে বাংলাদেশের রাজিব চাকমা ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৭০০ পয়েন্ট সংগ্রহ করে রৌপ্যপদক জয় করেন। এছাড়া উহাইমং মারমা হরাইজন্টাল বার ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেন। প্রতিযোগিতায় জিমন্যাস্টরা ব্যক্তিগত ইভেন্টে মোট ৩টি স্বর্ণ, ২ টি রৌপ্য, ২ টি বোঞ্জ পদক লাভ করে। এছাড়াও সিনিয়র ও জুনিয়র উভয় দল দলীয়ভাবে বোঞ্জ পদক লাভ করে।সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জিমন্যাস্টদের ধারাবাহিক সাফল্য দেশের জিমন্যাস্টিকস অঙ্গনের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য: প্রতিযোগিতায় অংশনেয়া বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের ১০ জনের ৭ জনই কসমো স্কুলের পার্বত্য জেলার বান্দরবানের লামায় কোয়ান্টাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..