সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র বিরুদ্ধে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) ভোর ৬ টার দিকে ১০৬০ নং মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময়ে বন্ধুরচর সীমান্ত দিয়েও আরও ৩ জন পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়।

বিএসএফের দাবি, সীমান্তে জড়ো করা ব্যক্তিরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে নজরদারি জোরদার করেন। পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্টে একাধিকবার পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। বর্তমানে গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..