পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত তাহেরপুর মোড়ে অবস্থিত রায়হানা ক্লিনিকের জমির মালিকানা ও সরকারি জমি ব্যবহারের বৈধতা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির অবস্থান ও জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে জনস্বার্থে তাহেরপুর মোড়ে সড়ক প্রশস্তকরণসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের সুযোগ সৃষ্টি হতে পারে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট জমি সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত কি না, তা যথাযথ ভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ক্লিনিকটির কার্যক্রমকে ঘিরে রাতে জুয়া, মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হওয়ার যে অভিযোগ উঠেছে, সেগুলোও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত ও প্রমাণভিত্তিক পদক্ষেপ জরুরি।
অভিযোগ রয়েছে মোখলেসুর রহমান রাজুর নামও এতে উঠে এসেছে। তাঁর রাজনৈতিক পরিচয়, প্রভাব খাটিয়ে প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। সেগুলোও নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
তাহেরপুর মোড়ে যেভাবে দুর্ঘটনায় বাড়ছে এতে করে জনদুর্ভোগ এড়াতে রাজশাহী-ঢাকা মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক সংযোগস্থল। এখানে যানবাহনের চাপ, সড়কের সীমাবদ্ধতা এবং নিরাপদ চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনায় হতাহত মানুষের স্বজনদের আহাজারি যেন আর কোনো পরিবারকে সহ্য করতে না হয়, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এলাকাবাসীর জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি ও যেকোনো উপযুক্ত স্থানে একটি যাত্রীছাউনি নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ।
আপনার মন্তব্য প্রদান করুন...