শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতারক শহিদুলকে গ্রেফতারের দাবী তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সৌদির তিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি

২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-নগরপাড়া এলাকার ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদের সেতু নির্মাণকাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টার দিকে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সেতুর সংযোগ সড়কের উপর আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ।

সভায় বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক, ইলিয়াছ আলী, হোসেন ব্যাপারী, সামসুদ্দিন, রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন ও এডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্প বালু নদের সেতু ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু হয়। তখন ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সড়ক ও জনপথ (সওজ) এর বালু নদের এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৫ কোটি ৮০ লাখ টাকা। গত ২৩ বছরেও এ সেতু নির্মাণ কাজ আজও শেষ হয়নি। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণ কাজ শেষ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরপাড়া এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য বালু নদের এ সেতু নির্মাণ কাজ শেষ হলে ঢাকার পূর্ব মাদারটেক, সবুজবাগ হয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেই দিক থেকে বালু নদের সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..