মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকার উৎপাদন বন্ধ স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে।
গতকাল ১৬ নভেম্বর সোমবার ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকিয়ে কারখানায় প্রবেশ করে। পরে ডাকাতরা কারখানায় নিয়োজিত ৬ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মারধর করে। ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়।
পরবর্তীতে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসেট এবং কারখানার ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতি হওয়া কারখানা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...